23.6 C
Dhaka
Sunday, March 15, 2026
Homeঅর্থনীতিপ্রথমবারের মতো সচিবালয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

প্রথমবারের মতো সচিবালয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

Date:

Related stories

তারেক রহমান কি জিয়ার যোগ্য উত্তরসূরি হতে পারবেন ?

বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াতে বেড়াতে হুট করে চোখে পড়লো...

নবায়নযোগ্য জ্বালানিতে জাপান ও জার্মানির সহায়তা চাইলেন পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের...

আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন হরিনি আমারাসুরিয়া

ভারতীয় মহাসাগরের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিনি আমারাসুরিয়াকে পুনরায়...

নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা আমরা বের করার চেষ্টা করেছি: ইসি সচিব

ইসি সচিব মো. শফিউল আজিম বলেছেন, ‘নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা...

রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেয়া হবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,...
spot_imgspot_img

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে আজ। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসেরও এটি সচিবালয়ে প্রথম বৈঠক।

বুধবার সকালে সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা এতে সভাপতিত্ব করছেন ড. ইউনূস।

বেলা ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সচিবালয়ে প্রবেশ করেন। বৈঠকে অন্য উপদেষ্টারাও রয়েছেন।

গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ৮ আগস্ট যাত্রা শুরু করেছিল অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকার। সরকার গঠনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ প্রথমবারের মতো সচিবালয়ে এ বৈঠক হচ্ছে। 

গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে পারবে, এমন প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ আজকের বৈঠকে উপস্থাপন করা হয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে সচিবালয়সহ আশেপাশের এলাকায়ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। উপদেষ্টা, সচিব ও উর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি প্রবেশ করতে দেয়া হচ্ছে না। দর্শনার্থী প্রবেশও সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here