23.6 C
Dhaka
Sunday, March 15, 2026
Homeজাতীয়রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেয়া হবে: প্রধান...

রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেয়া হবে: প্রধান উপদেষ্টা

Date:

Related stories

তারেক রহমান কি জিয়ার যোগ্য উত্তরসূরি হতে পারবেন ?

বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াতে বেড়াতে হুট করে চোখে পড়লো...

নবায়নযোগ্য জ্বালানিতে জাপান ও জার্মানির সহায়তা চাইলেন পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের...

আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন হরিনি আমারাসুরিয়া

ভারতীয় মহাসাগরের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিনি আমারাসুরিয়াকে পুনরায়...

নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা আমরা বের করার চেষ্টা করেছি: ইসি সচিব

ইসি সচিব মো. শফিউল আজিম বলেছেন, ‘নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা...

প্রথমবারের মতো সচিবালয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথমবারের মতো...
spot_imgspot_img

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দেয়া হবে।’সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সংস্কার যত দ্রুত হবে, নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো। তবে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের বিষয়, কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে।’অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা কোনো কিছুই চাপিয়ে দিচ্ছি না। প্রশাসন কেবল প্রক্রিয়াটি সহজ করার জন্য কাজ করছে। আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি। সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা দুটোর পেছনেই থাকবে। একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার।’দ্রুতই নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘কমিশন তার মতো চলবে। সেটা তো আমার নিয়ন্ত্রণে নেই। সেখানে যা যা দরকার, সেটা হবে।’তবে রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন।’

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here